1 Answers

মুসলিম লীগ সরকারের অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণ ও দমননীতির প্রতিবাদ করা এবং পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের উদ্দেশ্যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল।
পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ সরকার পূর্ব পাকিস্তানের প্রতি অগণতান্ত্রিক আচরণ করতে থাকে। তারা অর্থনীতি, রাজনীতি, প্রশাসন, সংস্কৃতি ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙালিদের প্রতি সীমাহীন বৈষম্যমূলক আচরণ করে। এসময় জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ অনেকে মুসলিম লীগের নীতির প্রতিবাদ করতে থাকেন এবং এদেশের জনগণের অধিকার আদায়ের জন্য একটি গণমুখী রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যেই ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

5 views

Related Questions