1 Answers

উদ্দীপকে পাকিস্তান মুসলিম লীগকে নির্দেশ করা হয়েছে। এ দলটির অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে সৃষ্টি হয়েছিল 'আওয়ামী মুসলিম লীগ'।
দীর্ঘদিন ধরে মুসলিম লীগের যারা গণতন্ত্রে বিশ্বাসী ও সংস্কারপন্থী ছিল তাদের ওপর পশ্চিম পাকিস্তানি মদদপুষ্ট প্রতিক্রিয়াশীল অংশ নানাভাবে দমন-নিপীড়ন চালায়। এ পরিস্থিতিতে সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মওলানা ভাসানীসহ অনেকে মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ১৯৪৮ সালের মে মাসে ঢাকায় সোহরাওয়াদী একটি বিরোধী দল গঠনের জন্য আলোচনায় বসেন। নতুন দল গঠনের তৎপরতা ও প্রস্তুতির পর ১৯৪৯ সালের ২৩-২৪ জুন ঢাকার রোজ গার্ডেনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে মওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামক রাজনৈতিক দল গঠন করা হয়।
উপরের আলোচনায় সুস্পষ্ট যে, মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল।

5 views

Related Questions