1 Answers

আওয়ামী মুসলিম লীগ রাজনৈতিক দলটিকে অসাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে রূপান্তরিত করা হয়।
'আওয়ামী মুসলিম লীগ' নামক রাজনৈতিক সংগঠনটির সাথে মুসলিম শব্দটি যুক্ত হওয়ার কারণে এটি শুধু মুসলমানদের রাজনৈতিক দলে পরিণত হয়। কিন্তু জন্ম থেকেই আওয়ামী মুসলিম লীগ ছিল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। এ কারণে ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। মূলত অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের চিন্তা থেকেই আওয়ামী লীগের নাম পরিবর্তন করা হয়।

4 views

Related Questions