1 Answers
প্রাদেশিক নির্বাচনের ফলাফল ছিল যুক্তফ্রন্টের পক্ষে। এ নির্বাচনে জনগণ ক্ষমতাসীন মুসলিম লীগকে চরমভাবে প্রত্যাখ্যান করে।
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৩৭.১৯ শতাংশ ভোটার ভোট দেয়। মোট ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। এ নির্বাচনের ফলাফল ছিল মুসলিম লীগের অপশাসনের প্রতি পূর্ব বাংলার মানুষের প্রতিবাদের প্রতিফলন।
5 views
Answered