1 Answers
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়।
নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসনসহ আওয়ামী লীগ ১৬৭টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রাদেশিক পরিষদের সংরক্ষিত মহিলা আসনসহ ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ মোট ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
5 views
Answered