উদ্দীপকের মহানায়কের শাসনামলে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের মহানায়ক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এবং এরপর গণপরিষদ ভেঙে দেওয়া হয়। স্বাধীনতা লাভের স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সরকার সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
১৯৭৩ সালের সাধারণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উক্ত নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনসহ ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ৬টি আসনে জয়লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের জনপ্রিয়তায় নির্বাচনী ফলাফল স্বাভাবিক বলেই জনগণ গ্রহণ করে। ১৯৭৩ সালের ১৬ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়।