1 Answers

উদ্দীপকের নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের মিল দেখা যায়।

পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার মানুষের স্বাধিকার আদায়ের প্রথম আনুষ্ঠানিক ভিত্তি ছিল যুক্তফ্রন্টের এ নির্বাচন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর শাসক দল মুসলিম লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দীর্ঘদিন কোনো নির্বাচনের ব্যবস্থা করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব পাকিস্তানের জনগণের নিকট স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের পরাজয় ঘটানোর জন্য ৪টি বিরোধী রাজনৈতিক দল যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্ট ২১ দফার ভিত্তিতে প্রচারণা চালায়। ১৯৫৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টিতে জয়লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগের শাসনের অবসান ঘটে।

6 views

Related Questions