1 Answers
মৌলিক গণতন্ত্রের কাঠামো ছিল চারস্তর বিশিষ্ট। মৌলিক গণতন্ত্র ছিল এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্টসংখ্যক লোকের প্রেসিডেন্ট ও অন্যান্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল। নিম্ন থেকে উচ্চ স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ (গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি (শহরে), ২. থানা পরিষদ (পূর্ব পাকিস্তানে), তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে), ৩. জেলা পরিষদ, ৪. বিভাগীয় পরিষদ। এই পরিষদগুলোতে নির্বাচিত ও মনোনীত উভয় ধরনের সদস্য থাকত।
5 views
Answered