1 Answers
লাইব্রেরি বইয়ের আধার এবং বই পড়ে সাহিত্যিক জ্ঞানের জগতে সহজেই প্রবেশ করেন।
সময়ের সঙ্গে সঙ্গে সৃজনশীল মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তাদের কর্ম অবিনশ্বর। বইয়ের কালো অক্ষরে লিপিবদ্ধ হয়ে এসব মানুষের অকৃত্রিম দান স্থান পায় লাইব্রেরিতে। ভাবুক, জ্ঞানী ও সৃজনশীল মনীষীরা লাইব্রেরিতে খুঁজে পান সাহিত্যরস। এই রসের আনন্দে ভুলে যান পার্থিব ক্লিষ্টতা, হতাশা। লাইব্রেরিই সাহিত্যচর্চার অন্যরকম উৎস হওয়ায় লাইব্রেরিকে সাহিত্যচর্চার পরস্পর পরিপূরক বলা হয়েছে।
4 views
Answered