1 Answers
সাহিত্যচর্চায় মানুষের সুকুমার বৃত্তির জাগরণ ঘটে ও জ্ঞানের সামগ্রিক রূপ পায় বলে লেখক সাহিত্যচর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলেছেন। শিক্ষার প্রধান অঙ্গ সহিত্যচর্চা। সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের আত্মিক বিকাশ ঘটে। ফলে জাতির সর্বাধিক উন্নতি সাধিত হয়।
'বই পড়া' প্রবন্ধের লেখকের মতে, যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ-বিরাগ, আশা-নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন এসবের সমবায়ে সাহিত্যের জন্ম। এসব কারণে লেখক সাহিত্যচর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলেছেন।
6 views
Answered