1 Answers
মানুষের সুকুমার হৃদয়বৃত্তিকে জাগিয়ে তোলে, মানুষকে বিকশিত করে বলে সাহিত্যচর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে।
'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, যে জাতি মনে বড় নয়, সেই জাতি জ্ঞানেও বড় নয়। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ-বিরাগ, আশা- নৈরাশ্য, অন্তরের সত্য ও স্বপ্নের সমবায়ে সাহিত্যের জন্ম। সাহিত্যের রস মানুষের আত্মাকে সজীব করে তোলে। এসব কারণেই সাহিত্যচর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে।
4 views
Answered