1 Answers

জীবনের প্রতি উদাসীন আচরণের কারণে প্রতাপকে অকর্মণ্য লোক বলা হয়েছে। 

প্রতাপকে তার বাবা-মা সংসারের দায়দায়িত্ব দিয়ে দায়িত্বশীল করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। বরং প্রতাপ চলেছে তার নিজের ইচ্ছা অনুযায়ী। সে ছিপ ফেলে মাছ ধরে। গ্রামের অন্যদের কাজকর্ম করে দিতে তার আগ্রহ ও আন্তরিকতার কোনো অভাব নেই। সে অন্যের প্রয়োজন মেটাতে অত্যন্ত উদার ও সচেতন। সেই দিক থেকে সে গ্রামের সবার উপযোগী সরকারি সম্পত্তির মতো। শুধু নিজ সংসার ও বাড়ির দায়িত্বের প্রতিই সে উদাসীন। এ কারণেই 'সুভা' গল্পে প্রতাপকে নিতান্ত অকর্মণ্য লোক বলা হয়েছে।

13 views

Related Questions