1 Answers
নিজেকে স্পষ্টভাবে প্রকাশ না করে শুধু কাজের মধ্যে ডুবে থাকার কারণে লেখক মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলেছেন।
মমতাদি কাজ করতে এসে সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখত। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে তেমন কথা বলত না। নিজের খেয়ালে সব কাজ করে যেত। ছায়া যেমন শান্ত-স্নিগ্ধ হলেও তাকে ধরা যায় না, মমতাদির ভেতরের কথাও যেন তেমনই প্রকাশ্যে আসে না। লেখক তাকে সবসময় নির্বিকার হিসেবে চিত্রিত করতে গিয়েছেন এবং এ জন্যই তাকে ছায়াময়ী মানবী বলেছেন।
7 views
Answered