1 Answers

মায়ের মুখে মৃত্যুর কথা শুনে কাঙালী প্রশ্নোক্ত কথাটি বলেছিল। 

কাঙালীর মা ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত আগ্রহের সাথে দেখেছিল। অনেক কণ্ঠের হরিধ্বনির সাথে পুত্রের হাতে মুখাগ্নি হলে কাঙালীর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। সেও নিজের মৃত্যুর সময় কাঙালীর হাতের মুখাগ্নি প্রত্যাশা করে। সে মনে করে ছেলের হাতের আগুন পেলে বামুন-মায়ের মতো স্বর্গে যেতে পারবে। কিন্তু কাঙালী মায়ের মৃত্যুর প্রসঙ্গ সহ্য করতে পারে না। মাকে হারানোর কষ্ট নিয়ে তখন কাঙালী বলে, "বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে।"

5 views

Related Questions