1 Answers

'পাত্রদের নিদ্রা নাহি রাত্রে'- কথাটি দিয়ে রাজার আদেশ শুনে রাজকর্মচারীদের রাতের ঘুম নষ্ট হওয়াকে বোঝানো হয়েছে।

'জুতা-আবিষ্কার' কবিতায় রাজা তাঁর পায়ে ধুলা লাগার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেন। অবশেষে তিনি তাঁর মন্ত্রী ও সভাসদদের ডেকে তাঁর পায়ে ধুলা লাগার প্রতিকারের ব্যবস্থা করতে বলেন। তারা যদি তা করতে না পারে, তাহলে তিনি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। রাজার এই হুকুম শুনে মন্ত্রী ও সভাসদদের মনে অস্থিরতা দেখা দেয়। রাজ্যের ধুলা দূর করতে গভীর চিন্তায় এবং তা না করতে পারলে রাজার কঠিন শাস্তির আশঙ্কায় তাদের রাতে ঘুম হয় না। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে।

5 views

Related Questions