1 Answers
রাজার আদেশ শুনে দুশ্চিন্তায় রাজার পাত্রদের চোখে ঘুম নেই।
'জুতা-আবিষ্কার' কবিতায় রাজা তাঁর পায়ে ধুলা লাগার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেন। অবশেষে তিনি তাঁর মন্ত্রী ও সভাসদদের ডেকে তাঁর পায়ে ধুলা লাগার প্রতিকারের ব্যবস্থা করতে বলেন। তারা যদি তা করতে না পারে, তাহলে তিনি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। রাজার এই হুকুম শুনে মন্ত্রী ও সভাসদদের মনে অস্থিরতা দেখা দেয়। রাজ্যের ধুলা দূর করতে গভীর চিন্তায় এবং তা না করতে পারলে রাজার কঠিন শাস্তির আশঙ্কায় তাদের রাতে ঘুম হয় না। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে।
4 views
Answered