1 Answers

অভাবে জর্জরিত জীবন থেকে মুক্তি পাওয়ার পথের সন্ধান পেয়ে সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো। 

'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার সংসারে ছিল অভাবে জর্জরিত। ঋণগ্রস্ত হরিহরের সংসারে সর্বজয়া স্বামীর মুখে শুনতে পায় দশঘরার ধনবান সদগোপ সম্প্রদায় তাদের গাঁয়ে এক ঘর বামুন প্রতিষ্ঠা করবে। একথা শুনে সর্বজয়া আনন্দিত হয়। তারা বামুনকে জায়গা-জমি, ভিটে-বাড়ি দিয়ে প্রতিষ্ঠিত করে দিতে চায়। এক্ষেত্রে তারা সর্বজয়ার স্বামী হরিহরকে মনোনীত করেছে। সদগোপদের এই প্রস্তাবে এক নতুন জীবনের আহ্বানে, অভাবনীয় এক আশার বাণী শুনে আনন্দে সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো।

28 views

Related Questions