1 Answers
প্রশ্নোক্ত পঙক্তিটিতে ভণ্ড ধর্মসাধকদের প্রতি ক্ষুধার্ত মুসাফিরের আক্ষেপ প্রকাশ পেয়েছে।
'মানুষ' কবিতায় ভুখারি মুসাফির মসজিদ-মন্দিরে খাবারের সন্ধান করে। কিন্তু মন্দিরের পুরোহিত তাকে দেখে দরজা বন্ধ করে দেয় এবং মসজিদের মোল্লা সাহেব তাকে নামাজ না পড়ার অজুহাতে তাড়িয়ে দেয়। এ সময় মুসাফির মোল্লা সাহেবের এমন আচরণে ব্যথিত হয়ে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানায়। সে বলে, আশি বছর সৃষ্টিকর্তাকে সে ডাকেনি, কিন্তু তিনি মুসাফিরের খাবার বন্ধ করেননি। আজ তাঁরই সাধক তাঁকে না ডাকার দোহাই দিয়ে মুসাফিরকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছে।
5 views
Answered