1 Answers
"তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি"- এ কথা বলতে কিছু ভণ্ড ব্যক্তির সেবকের মুখোশ পরে ধর্মীয় উপাসনালয়গুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করাকে বোঝানো হয়েছে।
স্রষ্টার কাছে মানুষে মানুষে কোনো প্রভেদ নেই। সব ধর্ম-বর্ণ পেশার মানুষই সমান। অথচ ভণ্ড ধার্মিকেরা এই সত্যটিকে ভুলে উপাসনালয়গুলোকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলে। তারা সেখানে ধর্মচর্চা করলেও মানবতা সেখানে উপেক্ষিত থাকে। ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার জন্য এরা ধর্মের মানদণ্ডে বিচার করে। ফলে অসহায় নিরন্ন পথিক তাদের কাছে ক্ষুধার জন্য অন্ন চেয়ে পায়নি। এই সত্যটিকে তুলে ধরতেই কবি আক্ষেপ করে বলেছেন যে, "তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।"
5 views
Answered