1 Answers

'বিজন দেশ কূজন নাই'- পঙ্ক্তিটি দ্বারা কবি কলরবহীন জনশূন্য স্থানে ঝরনার বয়ে চলাকে বুঝিয়েছেন। যেখানে নীরব প্রকৃতির রাজত্ব সেখানকার নৈঃশব্দ্য-নিস্তব্ধতাকে উপস্থিত করতেই কবি আলোচ্য পঙ্ক্তিটির অবতারণা করেছেন।

নীরব-নির্জন পাহাড়ি অঞ্চলে ঝরনার উৎপত্তি। প্রাণচঞ্চল আনন্দের উচ্ছ্বাস নিয়ে ঝরনা উপর থেকে নিচে প্রবাহিত হয়। গভীর অরণ্য, নির্জীব-নিস্তব্ধ-নৈঃশব্দ্য নীরব প্রকৃতির কোল ঘেঁষে ঝরনা এগিয়ে যায়। যেখানে নেই মানুষ, নেই কণ্ঠস্বর- শুধু নীরবতা আর প্রবাহিত জলের একটানা বয়ে চলার ঐকতান। এরূপ নিসর্গময় জায়গাটিকেই কবি প্রশ্নোক্ত পঙ্ক্তিটির মাধ্যমে প্রকাশ করেছেন।

5 views

Related Questions