1 Answers

'আমার অস্তিত্বে গাঁথা' বলতে কবির স্বদেশের গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠার বিষয়টি বুঝিয়েছেন। 

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি নিজের দেশের প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ করেছেন। জন্মভূমির মধ্যে শিকড় গেড়েই কবি সমগ্র দেশকে আপন করে পেয়েছেন। তাঁর কাছে দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয়, তাকে আপন সত্তায় অনুভব করা। কবি গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন। গ্রামের মাঠ-ঘাট, পথ-প্রান্তরের মতো খেতের সরু পথ, তার পাশে ধানখেত, নদীর কিনার, জনপদের মানুষজন- এই সবকিছুই কবির অতি পরিচিত। এদের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড় ও গভীর। কবি নিজেও তাদের কাছে চিরচেনা একজন।

5 views

Related Questions