1 Answers

'আমার পরিচয়' কবিতায় "আমি তো এসেছি তিতুমীর আর সূর্য সেনের থেকে" বলতে কবি বাঙালি জাতির সংগ্রামী ঐতিহ্যকে বুঝিয়েছেন।

তিতুমীর ও সূর্য সেন বাংলার বীর সন্তান। বাঙালি এই বীর সন্তানরা ইংরেজদের ও এ দেশীয় জমিদারদের শাসন-শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। একজন লড়াই করতে করতে শহিদ হন, অন্যজনকে ফাঁসি দেওয়া হয়। তবুও তাঁরা অন্যায়ের কাছে মাথা নত করেননি। যুগ যুগ ধরে এসব বিপ্লবীর আত্মত্যাগের ফলে বাঙালি আজ স্বাধীন জাতি। এ কারণেই কবি তাঁর নিজের পরিচয় দিতে গিয়ে এসব ঐতিহাসিক চরিত্রের কথা স্মরণ করেছেন। এর মধ্য দিয়ে দেশের অতীত ঐতিহ্য ও সংগ্রামের গৌরবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন।

5 views

Related Questions