1 Answers
'সর্বত্র থাকা' বলতে কবি সমগ্র বাংলাজুড়ে তাঁর অবস্থানকে বুঝিয়েছেন।
কবি বাংলার সন্তান, বাংলা ভূখণ্ডের সবুজ শ্যামলিমায় তাঁর জন্ম। এখানে তিনি শৈশব, কৈশোর আর যৌবন কাটিয়েছেন। এ মাটিতে কবির সত্তা মিশে আছে। প্রকৃতির গাছপালা কবিকে চেনে, মাছ শিকারি মাছরাঙা কবিকে চেনে। কদম আলী আর জমিলার মা তাঁকে চেনে। 'সর্বত্র থাকা' বলতে কবি কোনো নির্দিষ্ট স্থান বা গ্রামকে বোঝাননি; বরং সমগ্র বাংলাকে বুঝিয়েছেন।
6 views
Answered