1 Answers
বাঙালি জাতির বীজমন্ত্র বলতে 'আমার পরিচয়' কবিতায় কবি 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- এই মানবতাবোধকে বুঝিয়েছেন।
বাঙালি জাতি চিরকালই উদারচেতা। ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মানুষকে সবার উপরে স্থান দিয়ে তারা মানবধর্ম পালন করে। এক ভূখণ্ডে একাধিক জাতির বসবাস থাকলেও কারও সাথে কারও দ্বন্দ্ব নেই। একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ে। নানা ধরনের উৎসব-পার্বণ একই সঙ্গে পালন করে। বিশেষ করে জাতীয়তাবাদের প্রশ্নে এ জাতি ঐক্যবদ্ধ। ফলে সবার উপরে মানুষের অবস্থান। বাঙালি জাতি মানুষকে সর্বজীবের উপরে স্থান দেওয়াকে বীজমন্ত্র হিসেবে গ্রহণ করে আবহমানকাল ধরে একসঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।
6 views
Answered