1 Answers
"মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি"- কবি চরণটির মধ্য দিয়ে নিজের পরিচয় দিয়েছেন।
কবি আবদুল হাকিম 'বঙ্গবাণী' কবিতায় দেশি ভাষা অর্থাৎ মাতৃভাষা বাংলার কথা বলেছেন। বাংলা ভাষার কথা বলতে গিয়ে কবি নিজের পরিচয়ও দিয়েছেন। কবি মনে করেন তিনি একজন বাঙালি, তাঁর মাতৃভাষা বাংলা। বংশানুক্রমে তিনি এই বাংলায় বাস করছেন। কবির মাতা-পিতা-পিতামহের বাড়ি এ দেশেই। ফলে কবির মাতৃভাষা বাংলা। মূলত কবি আলোচ্য চরণটির মধ্য দিয়ে নিজেকে বঙ্গদেশের বাংলাভাষী হিসেবে পরিচয় দিয়েছেন।
11 views
Answered