'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর। (অনুধাবন)
7 views
1 Answers
'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি রানারের পেশাগত দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা বুঝিয়েছেন।
'রানার' কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদের বাহক। পিঠে খবরের বোঝা, মানিঅর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে, ঝুমঝুম্ ঘণ্টা বাজিয়ে ছুটে চলে রানার। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে পৌঁছতে চায়। তাই নির্জন পথে দস্যুর ভয়ের চেয়ে সূর্য ওঠায় তার বড় ভয়।
7 views
Answered