1 Answers

মন্দিরের পূজারির কাছে খাবার চেয়ে না পেয়ে ভিখারি আক্ষেপ করে প্রশ্নোক্ত কথাটি বলেছে। 

'মানুষ' কবিতায় সাত দিন অনাহারে ক্লিষ্ট এক ভিখারি খাবারের আশায় এক মন্দিরের দ্বারে এসে করাঘাত করে, পূজারিকে ডেকে তোলে। পথিকের ডাক শুনে পূজারি ভাবে নিশ্চয়ই কোনো দেবতা হবেন এবং দেবতার কাছ থেকে বর চেয়ে নিয়ে সে রাজা হয়ে যাবে। এই ভেবে দরজা খুলে দেখে এক ক্ষুধার্ত ভিখারি খাবার চাইছে। পূজারি তখন বিরক্ত হয়ে তাকে খাবার না দিয়ে সহসা মন্দিরের দ্বার বন্ধ করে দেয়। পূজারি তখন বুঝতে পারে মন্দিরে সাধারণ মানুষের কোনো অধিকার নেই। তাই ক্ষুধার্ত ভিখারি প্রশ্নোক্ত কথাটি বলে।

7 views

Related Questions