1 Answers

"ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!"- ভুখারির এ উক্তির কারণ পূজারির কাছ থেকে খাদ্য চেয়ে না পাওয়া।

'মানুষ' কবিতায় কবি অসহায়, নিরন্ন এক পথিক সারা দিন পথে পথে ঘুরে ক্ষুধায় ক্লান্ত হয়ে মন্দিরে গিয়ে পূজারির কাছে সামান্য খাবার প্রার্থনা করে না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে দুয়ার খোলার আগে পূজারি ভেবেছে দেবতা বুঝি তার ডাকে সাড়া। দিয়ে দরজায় এসেছেন, তিনি তাকে বর দেবেন। এই ভেবে দ্বার খুলে পথিককে দেখে এবং তার ক্ষুধার কথা শোনামাত্র পুরোহিত রাগে দ্বার বন্ধ করে দিয়েছে। এভাবে প্রত্যাখ্যাত হয়ে ব্যথিত হৃদয়ে পথিক বলেছে যে, ঐ মন্দির দেবতার। তা পূজারির দখলে বলে তাতে মানুষের স্থান হয় না।

5 views

Related Questions