1 Answers

সিয়ামের সর্বশেষ উক্তি অনুযায়ী বলা যায়, একজন ব্যক্তিকে প্রকৃত মুমিন হওয়ার জন্য তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের সাথে তাকে কিতাবের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ ইমানের ৭টি বিষয়ের একটিকেও অবিশ্বাস করে তাহলে সে মুমিন হতে পারবে না। তেমনিভাবে সোয়াদের মতো কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ ও রাসুলে বিশ্বাস স্থাপন করে ইমানের দাবি করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। বরং আসমানি কিতাবসহ ইমানের অন্য শাখাগুলোতেও তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। অতএব বলা যায়, সিয়ামের সর্বশেষ বক্তব্যটি যথার্থ হয়েছে।

আল্লাহ তায়ালা বলেন - وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيْاً وَلَا تَفَرَّقُوا 

অর্থ : “তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।" নবি (স.) বিদায় হজে পবিত্র কুরআনকে আঁকড়ে ধরতে আদেশ করেছেন। আল্লাহ ও তাঁর রাসুল কিতাবকে আঁকড়ে ধরার জন্য একই সুরে ঘোষণা দেওয়ার পরও যদি কেউ কিতাবে অবিশ্বাসী হয় এবং নিজেকে মুমিন-মুসলমান দাবি করে, তাহলে তা হবে হাস্যকর।

4 views

Related Questions