1 Answers

বর্ণিত উদ্দীপকের হাবীব সাহেবের সর্বশেষ উক্তিটি ছিল- "রিসালাতে বিশ্বাস না করলে কোনো বিশ্বাসই পূর্ণ হয় না।” হাবীব সাহেবের এ উক্তিটির যথার্থতা নিচে তুলে ধরা হলো-

১. আল্লাহ তায়ালার আনুগত্যের জন্য প্রয়োজন তাঁর সত্তা এবং গুণাবলি সম্পর্কে জ্ঞানার্জন করা। আল্লাহ তায়ালা মানুষকে নিজের চেষ্টায় এ কঠিন জ্ঞানলাভ করার দায়িত্ব দেননি। তিনি রিসালাতের মাধ্যমে মানুষকে এ জ্ঞান দিয়েছেন। 

২. আখিরাত সম্পর্কে নির্ভুল জ্ঞানদানের জন্য মহান আল্লাহ যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন। সর্বশেষ মহানবি (স.)-এর আগমনের মধ্য দিয়ে রিসালাতের পরিসমাপ্তি ঘটে। 

৩. কোনো জাতি যখন পাপাচারে লিপ্ত হয়, আল্লাহকে ভুলে যায়, তাদের অন্যায়-অত্যাচারে পৃথিবীতে ধ্বংসলীলা নেমে আসে, বিপর্যয় সৃষ্টি হয় তখন সমাজের এ দুর্দিনে প্রয়োজন হয় রাসুলের। আল্লাহ তায়ালা বলেন, "আল্লাহর ইবাদতের হুকুম এবং তাগূতকে (প্রত্যেক সীমালঙ্ঘনকারী) বর্জনের নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসুল পাঠিয়েছি।" (সূরা আন-নাহল: ৩৬) 

৪. আল্লাহর সকল নবি মানুষকে সরল ও সঠিক পথের দিকে আহ্বান জানিয়েছেন। সকল নবিই ন্যায়, ইনসাফ, সততা ইত্যাদি মানবিক সৎ গুণাবলি অর্জন করার শিক্ষা দিয়েছেন এবং শিরক, কুফর, নিফাক ইত্যাদি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। 

৫. রিসালাত আল্লাহ ও বান্দার মাঝে যোগসূত্র স্থাপন করে। সকল বিধিবিধান বান্দা রিসালাতের মাধ্যমে জানতে পেরেছেন। 

৬. যুগে যুগে রিসালাতের মাধ্যমে আল্লাহ মানবজাতিকে তাদের জীবনব্যবস্থা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন।

পরিশেষে বলা যায়, রিসালাতে বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। রিসালাতের প্রতি ইমান আনা তাওহিদের প্রতি ইমান আনার মতোই অপরিহার্য। রিসালাতে বিশ্বাস না করলে কোনো বিশ্বাসই পূর্ণতাপ্রাপ্ত হয় না। সুতরাং বর্ণিত উদ্দীপকের হাবীব সাহেবের সর্বশেষ উক্তিটি যথার্থ বলে প্রমাণিত।

5 views

Related Questions