1 Answers
পূজারির কাছে খাবার চেয়ে না পেয়ে এক ক্ষুধার্ত ব্যক্তি প্রশ্নোক্ত কথাটি বলে তার অনুভূতি প্রকাশ করেছে।
অসহায়, নিরন্ন এক পথিক সারাদিন পথে পথে ঘুরে ক্ষুধায় ক্লান্ত হয়ে মন্দিরে গিয়ে পূজারির কাছে সামান্য খাবার প্রার্থনা করেছে। অন্যদিকে দুয়ার খোলার আগে পূজারি ভেবেছে দেবতা বুঝি তার ডাকে সাড়া দিয়ে দরজায় এসেছেন, তিনি তাকে বর দেবেন। এই ভেবে দ্বার খুলে পথিককে দেখে এবং তার ক্ষুধার কথা শোনামাত্র পুরোহিত রাগে দ্বার বন্ধ করে দিয়েছে। এভাবে প্রত্যাখ্যাত হয়ে ব্যথিত হৃদয়ে পথিক বলেছে যে, ঐ মন্দির দেবতার কিন্তু পূজারির দখলে, তাতে মানুষের স্থান নেই।
6 views
Answered