1 Answers

"হায় রে ভজনালয়,/ তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়"- এ কথার মধ্য দিয়ে কবি ভণ্ড ধর্মব্যবসায়ীদের হীন কর্মকান্ড ও তাদের স্বার্থ উদ্ধারের দিকটি নির্দেশ করেছেন।

'মানুষ' কবিতায় কবি একশ্রেণির ধর্মব্যবসায়ীর হীনস্বার্থ হাসিলের স্বরূপ উন্মোচন করেছেন। তাদের অন্যায়ের অবসান করে কবি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। যারা ধর্মের দোহাই দিয়ে মসজিদ ও মন্দিরে আধিপত্য বিস্তার করে, কবি তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। এ কবিতায় ধর্মব্যবসায়ীরা সাত দিনের অভুক্ত ভিখারিকে তাড়িয়ে দিয়ে খাবার নিয়ে মসজিদ-মন্দিরের দরজায় তালা দিয়েছে। এখানে ভন্ডদের হীনস্বার্থের জয় হয়েছে। প্রশ্নোক্ত লাইনে কবি এ বিষয়টিকে বোঝাতে চেয়েছেন।

11 views

Related Questions