1 Answers

'বাঁচিল গোবু, রক্ষা পেল ধরা'- চরণটির মাধ্যমে মন্ত্রী গোবুর রাজার আদেশ পালনের সংকট থেকে মুক্তি এবং পৃথিবী চামড়ায় মুড়িয়ে দেওয়া থেকে বিরত থাকাকে বোঝানো হয়েছে।

 'জুতা-আবিষ্কার' কবিতায় রাজা তাঁর পা ধুলাবালি থেকে মুক্ত রাখার জন্য মন্ত্রী গোবুকে নির্দেশ দেন। মন্ত্রীর কর্মকাণ্ডে রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। সেই ধুলা দূর করতে গিয়ে আরেক সমস্যা সৃষ্টি হয়। পৃথিবীকে চামড়ায় মোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয় এবং রাজার পা ধূলির স্পর্শ থেকে মুক্তি পায়। এভাবে মন্ত্রী তার কাজে ব্যর্থ হওয়ার শাস্তি থেকে মুক্তি পায় এবং পৃথিবী রক্ষা পায় ধুলা দূর করার অপকর্মের শিকার থেকে।

5 views

Related Questions