1 Answers

সম্মুখে তার ঘোর কুজুটি মহাকাল রাত পাতা- চরণটিতে রুগ্ন ছেলের শিয়রে বসে থাকা মায়ের মনের আতঙ্কিত অবস্থা বোঝানো হয়েছে।

'পল্লিজননী' কবিতায় অসহায় দরিদ্র এক মায়ের করুণ চিত্র প্রকাশিত হয়েছে। ছেলের শিয়রে বসে মা একা রাত জাগে এবং ছেলের নানা আবদারের কথা ভাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের মনে আশঙ্কাও বেড়ে চলে। অসুস্থ ছেলের কখন কী হয় তা নিয়ে সে শঙ্কিত। রাতের আঁধার, নিবু নিবু প্রদীপ, অসুস্থ ছেলে ও উদ্বিগ্ন মা- সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ। এ দুরবস্থায় সন্তান হারানোর আশঙ্কা মাকে স্বস্তি দিচ্ছে না। তার একমাত্র বুকের ধন হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা যেন তার কাছে দুর্বিষহ বেদনা। আর মায়ের এই অনুভূতিই আলোচ্য উক্তিতে প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions