1 Answers
"লইছে যে তব নাম বঙ্গের সংগীতে"- চরণটির মধ্য দিয়ে কবির মাতৃভূমি ও কপোতাক্ষ নদের প্রতি প্রবল ভালোবাসা প্রকাশ পেয়েছে।
প্রবাসে থাকার কারণে কবি মাতৃভূমি ও কপোতাক্ষ নদের ছোঁয়া থেকে বঞ্চিত। তাই মাতৃভূমির প্রিয় কপোতাক্ষ নদের জন্য তাঁর মনে ব্যথা অনুভূত হয়। কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ তাঁর মনকে প্রবলভাবে নাড়া দেয়। তাই নিজ হৃদয়ের কাতরতা কবি বঙ্গবাসীদের কাছে ব্যক্ত করেন। প্রবাসজীবনে তিনি অনেক গান ও কবিতা রচনা করেন। সেখানে তিনি শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নদ কপোতাক্ষের কথাও লিখেছেন। তাই কবির মনে হচ্ছে, বাংলা গান বা সংগীতও কপোতাক্ষ নদের নাম নিচ্ছে প্রতিমুহূর্তে।
5 views
Answered