1 Answers

লোকটির সাথে নিমগাছের চলে যেতে ইচ্ছা হলো- মানুষের অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে। 

'নিমগাছ' গল্পে সাধারণ অর্থে নিমগাছ ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। এর ছাল, পাতা, ডাল নানাভাবে মানুষের রোগ উপশম করে। অথচ কেউ এই গাছের সামান্যতম যত্নও নেয় না। একজন লোক এসে একদিন নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করে। এই লোকটি সৌন্দর্যপিয়াসী কবি। সে নিমগাছের প্রশংসা করে। তার প্রশংসায় নিমগাছটি মুগ্ধ হয় এবং তার সঙ্গে চলে যেতে চায়। লোকটির সঙ্গে নিমগাছটির চলে যাওয়ার ইচ্ছা পোষণের মধ্য দিয়ে লেখক এখানে গৃহকর্ম-নিপুণা একজন গৃহবধূর নিগৃহীত ও অবহেলিত জীবনের মুক্তির বাসনা প্রকাশ করেছেন।

4 views

Related Questions