1 Answers
মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বলে নিমগাছটি লোকটির সঙ্গে চলে যেতে পারে না।
'নিমগাছ' গল্পে সাধারণ অর্থে নিমগাছ ভেষজ গুণসম্পন্ন এক গাছ। এর ছাল, পাতা, ডাল নানা রোগের উপশমে ব্যবহৃত হলেও কেউ এই গাছের যত্ন নেয় না। একদিন নতুন ধরনের এক লোক এসে মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে তাকিয়ে থাকে। সে নিমগাছের সৌন্দর্যে মুগ্ধ হয়, সুন্দর পাতাগুলোর প্রশংসা করে। সে থোকা থোকা ফুলের বাহারকে নক্ষত্রের সঙ্গে তুলনা করে। লোকটি নিমগাছের ছাল না তুলে, পাতা না ছিঁড়ে, ডাল না ভেঙে মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। নিমগাছটার ঐ লোকটির সাথে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু তার শিকড় মাটির ভিতরে অনেক দূর চলে যাওয়ায় সে যেতে পারে না।
8 views
Answered