1 Answers
'আজ দুঃখ দৈন্যে প্রাণে সুখ নেই।'- উক্তিটি দ্বারা আমাদের পল্লিসাহিত্যের বর্তমান দৈন্যদশার কথা প্রকাশ করা হয়েছে।
বাংলার পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। অথচ আমাদের সচেতন সাহিত্য সমাজ পল্লির অমূল্য সেসব সাহিত্যের কদর করছে না। নব্য শহুরে সাহিত্যের প্রতি তারা বেশি অনুরাগী হয়ে উঠেছে। যারা পল্লির এসব সাহিত্য তৈরি ও চর্চা করত তারাও আজ দুঃখ-দৈন্যে আক্রান্ত। তাদের মনে সুখের পরশ নেই। প্রশ্নোক্ত উক্তিটিতে আমাদের উদাসীনতা ও পারিপার্শ্বিকতার দুরাচারে পল্লিসাহিত্য আজ যে বিপন্ন তাই বোঝানো হয়েছে।
13 views
Answered