1 Answers
মা তার অসুস্থ সন্তানের রোগমুক্তির জন্য নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন।
'পল্লিজননী' কবিতায় এক দরিদ্র মায়ের প্রাণপ্রিয় সন্তানের অসুস্থতা এবং তার মৃত্যুর আশংকা প্রকাশ পেয়েছে। ধীরে ধীরে ছেলেটির জীবনপ্রদীপ নিভে আসছে। দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসার কথা তো দূরের কথা, প্রিয় সন্তানের জন্য পথ্যের ব্যবস্থাও সে করতে পারেননি। সীমাহীন দারিদ্র্য তাকে গ্রাস করেছে। রুগ্ম সন্তানের শিয়রে বসে দুঃখিনী মা কত কিছুই না ভাবেন। অসহায় মা বড়ই নিরুপায়। গ্রামের নিরক্ষর মা বিশ্বাস করেন মানত করলে পুত্রের রোগমুক্তি ঘটবে। তাই তিনি মসজিদে মোমবাতি ও দরগায় দান মানত করেন।
5 views
Answered