1 Answers

দ্বিজেন্দ্রনাথ তার অসীম জ্ঞান ও বাস্তবতার আলোকে উপলব্ধি করেছিলেন নারীদের যথাযোগ্য মর্যাদা থাকা দরকার। তাছাড়া কাজী নজরুল ইসলাম তাঁর সাম্যবাদী কবিতায় বলেছেন-

'পৃথিবীর যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর' অর্ধেক তাঁর করিয়াছে নারী, অর্ধেক তার নর।'

উক্ত বাক্য দুটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় এ পৃথিবীতে কল্যাণকর প্রতিটি কাজেই নারীর সমান অংশীদারিত্ব রয়েছে। প্রতিটি সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। সুতরাং নারী সমাজের উন্নতি ছাড়া সামগ্রিকভাবে সমাজের উন্নতি কখনো সম্ভব নয়। বেগম রোকেয়া সাখাওয়াত নারীদেরকে বলেছেন অর্ধাঙ্গ। শরীরের এক অংশে ব্যথা অনুভব করলে যেমন অন্য অংশে তার অনুভূত হয় ঠিক তেমন নারী সমাজের উন্নতি ছাড়া পুরা সমাজের পরিবর্তন সম্ভব নয়। নারীর সম্মান বোঝাতে নারীকে শিক্ষিত করে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত নারীকে পেছনে রেখে কোনো জাতি প্রকৃত সম্মান পেতে পারে না। তাই বলা যায়, যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না।”

5 views

Related Questions