'যে জাতি নারীদের সম্মান দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না'- কথাটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
সুন্দর সমাজ গঠনে নারী শিক্ষার গুরুত্ব সর্বাধিক।
শিক্ষা বিস্তারের জন্য স্বামী বিবেকানন্দের কৌশল ছিল অভিনব। শিক্ষা ব্যতীত কোনো জাতির উন্নতি সম্ভব নয়। প্রকৃত শিক্ষা ব্যতীত জাগতিক বা পারমার্থিক উন্নতি লাভ করা অসম্ভব। বিবেকানন্দের মতাদর্শ অনুসারে নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে মেধাবী ছাত্র সমরেশ এ বিষয়টি বুঝতে পেরে তিনি নারীদের শিক্ষার জন্য বিভিন্ন কর্মকান্ড শুরু করেছেন। নারীদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন এসব বিষয়ে স্বামীজীর বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেছেন, নারীর স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য নারী শিক্ষা অতীব জরুরি। বিবেকানন্দ বলেছেন- নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকলকেই শিক্ষিত করে তুলতে হবে। প্রকৃত শিক্ষা ব্যতীত জাগতিক ও পারমার্থিক উন্নতি লাভ করা সম্ভব নয়। মেধাবী ছাত্র সমরেশও বুঝতে পারলেন সমাজের তথা জাতির উন্নতির জন্য নারীদের ভূমিকা অতীব জরুরি। স্বামীজী সারা ভারতবর্ষ ঘুরে যে দরিদ্রতার ছবি দেখেছেন সমরেশও তা বুঝতে পেরেছেন। একমাত্র শিক্ষাই পারে সমাজকে এ দরিদ্রতা থেকে মুক্ত করতে, আর এ কাজে নারীকে পুরুষের সমানভাবে শিক্ষিত করে তুলতে হবে। যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। স্ত্রীলোকদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিও বিবেকানন্দজী দৃষ্টি দিয়েছেন। তাঁদের শিক্ষা জরুরি।