গর্ভাবস্থায় নারীদের উক্ত সমস্যা দূরীকরণে করণীয় কী হতে পারে? তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ডেইজি গর্ভাবস্থায় চিকেন পক্সে আক্রান্ত হয়। এছাড়াও গর্ভাবস্থায় নারীরা আরো নানা রোগে আক্রান্ত হন। মায়ের অসুখ গর্ভস্থ শিশুর কিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
গর্ভাবস্থায় মায়ের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে। গর্ভাবস্থায় যেসব কারণে শিশু প্রতিবন্ধী হতে পারে তা হলো মায়ের অপুষ্টি, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ, মায়ের বয়স, ঘন ঘন খিঁচুনি প্রভৃতি।
গর্ভাবস্থায় উক্ত সমস্যাগুলো দূর করা অত্যন্ত প্রয়োজন, তা না হলে সন্তান জন্মগ্রহণ করলে প্রতিবন্ধী সন্তান হওয়ার ঝুঁকি বেশি থাকে। গর্ভাবস্থায় মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। এ সময় ওষুধ গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া বেশি বয়সে গর্ভধারণ করলে গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। তাই বেশি বয়সে গর্ভধারণ করা থেকে বিরত থাকতে হবে।
সুতরাং, নারীদের গর্ভাবস্থার সমস্যাগুলো দূর করতে উক্ত বিষয়গুলো মেনে চলতে হবে।