1 Answers
উদ্দীপকে রাজীবের কাজগুলো ধর্মের দশটি বাহ্য লক্ষণের পর্যায়ে পড়ে। উদ্দীপকে রাজীব সাধারণ জীবনযাপন করে। সকলকে ভালো কাজে সাহায্য করে। সদা সত্য কথা বলে। অন্যের কোনো জিনিস না বলে নেয় না। সে লোভকে আয়ত্তে রেখে সকল কাজ সমাধান করে। মনুসংহিতায় ধর্মের ১০টি লক্ষণের উল্লেখ রয়েছে। যেমন- সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য ও ক্রোধহীনতা। এই দশটি লক্ষণের মধ্য দিয়ে ধর্মের স্বরূপ প্রকাশ পায়। সবকিছুর মূলে ঈশ্বর, তাই ধর্মের মূলেও ঈশ্বর। ঈশ্বরকে ভক্তি করাই ধর্মের মূলকথা।
উদ্দীপকে রাজীবের মধ্যে সত্যবাদিতা, চুরি না করা, ইন্দ্রিয় সংযম, দয়া প্রভৃতির মাধ্যমে মূলত ধর্মের লক্ষণ প্রকাশ পেয়েছে।
5 views
Answered