1 Answers
আলোচ্য উদ্দীপকে অমিয় পদ্মা সেতু প্রকল্পে যে পঞ্চাশ কোটি টাকা পেয়েছিল তা থেকে খুব সহজেই স্ত্রীর মন রক্ষা করার জন্য একটি ফ্ল্যাট কিনতে পারত। কিন্তু অমিয় বিশ্বাস করত Honesty is the best policy. অর্থাৎ, সততাই উৎকৃষ্ট পন্থা। সততা ধর্মের অঙ্গ। সততার পুরস্কার স্বয়ং ঈশ্বর প্রদান করেন। অমিয় ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার মূল্য দিয়েছেন। যদি ঐ সময়ে অমিয় স্ত্রীর কথায় দুর্নীতি করে ফ্ল্যাটটি কিনতেন তা হলে পরবর্তীতে বিবেকের কাছে তিনি অপরাধী হতেন এবং আইনের চোখে ও তিনি অপরাধী হতেন। তার এ দুর্নীতি প্রকাশ পেলে একদিকে যেমন তিনি তার চাকরি থেকে বরখাস্ত হতেন অন্যদিকে সমাজের মানুষের কাছে সম্মান হারিয়ে লজ্জিত হতেন। সাময়িকভাবে হয়ত তিনি লাভবান হতেন কিন্তু বিবেকের কাছে ছোট এবং ঈশ্বরের কাছে তিনি পাপী হয়ে থাকতেন। যা অধর্মের কাজ। অমিয়ের সততাকে আমরা গভীরভাবে পর্যালোচনা করতে দেখতে পাই সততা মানুষের নৈতিক মূল্যবোধের অংশ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সততার পরিচয় দেওয়া উচিত।