কাহিনী-২ এর বিষয়টি রাজার জীবনে কতটুকু সার্থক হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
কাহিনী-২ এর বিষয়টি রাজার অর্থাৎ রাজা প্রসেনজিতের জীবনে সম্পূর্ণ সার্থক হয়েছে।
রাজা প্রসেনজিত ছিলেন কোশলের রাজা। বুদ্ধের বুদ্ধত্ব লাভের পরে রাজা প্রসেনজিত বুদ্ধের অনুসারী হন এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি বুদ্ধের উপাসক হয়ে জীবন অতিবাহিত করেন। তিনি একবার মহাযজ্ঞের আয়োজন করেন। কিন্তু বুদ্ধের উপদেশ শুনে তিনি যজ্ঞে বলি দানের জন্য যত পশু যোগাড় হয়েছিল সেসব পশুকে মুক্তি দেন। পরবর্তীতে তিনি সব ধরনের যজ্ঞ ও পশুবলি পরিত্যাগ করেন।
রাজা প্রসেনজিত বুদ্ধকে খুব শ্রদ্ধা করতেন। তিনি বুদ্ধের বংশের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি করার জন্য খুবই উদগ্রীব ছিলেন। সশিষ্য বুদ্ধকে রাজা এক সপ্তাহের জন্য নিমন্ত্রণ করে উত্তম খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়িত করেন। তিনি বুদ্ধের ধর্ম শ্রবণের পরে প্রাণী হত্যা পরিত্যাগ করেন। তিনি বৌদ্ধধর্মের প্রচার-প্রসারেও ব্যাপক কাজ করেন। উদ্দীপকের কাহিনী-২ এর রাজা 'ব' এর মাধ্যমে উক্ত রাজা প্রসেনজিতের কথাই বলা হয়েছে। রাজা বুদ্ধের উপদেশ মনেপ্রাণে গ্রহণ করে সেগুলোর প্রতিফলন ঘটাতেন।