'ব্যবসায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করে' -উক্তিটি যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'ব্যবসায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করে'-উক্তিটি যৌক্তিক।
ব্যবসায়কে ব্যক্তি, সমাজ, দেশ তথা সমগ্র মানবজাতির উন্নতির অন্যতম প্রভাবক মনে করা হয়। অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় ব্যবসায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে বলা হয়েছে, মানুষের চাহিদা পূরণের জন্য একমালিকানা, অংশীদারি ও যৌথ মূলধনী প্রভৃতি ব্যবসায়ের উদ্ভব হয়। এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিকসহ সব ক্ষেত্রই উন্নত হচ্ছে।
ব্যবসায় একটি স্বাধীন পেশা। বর্তমানে দেশের বেকার ব্যক্তিরা ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করে সফল হচ্ছে। এতে বেকারত্ব কমছে। আর কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ছে। এছাড়া, আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতেও ব্যবসায়ের অবদান আছে। ব্যবসায়ের (বৈদেশিক বাণিজ্য) মাধ্যমেই বিশ্বজুড়ে পণ্যদ্রব্য ও সেবাকর্মের সঠিক সরবরাহ সম্ভব হচ্ছে। এতে বৈদেশিক আয়ও বাড়ছে। ফলে সরকারের রাজস্ব বাড়ছে। এ রাজস্ব দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হচ্ছে। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এভাবে ব্যবসায় যেকোনো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সার্বিকভাবে ভূমিকা রাখছে।