1 Answers

হ্যাঁ, আমি মনে করি ধর্ম মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক।

ধর্ম হলো লিপিবদ্ধ সুবিন্যস্ত প্রত্যাদেশসমূহ, যেগুলো সাধারণত সৃষ্টিকর্তা প্রত্যাদিষ্টের মাধ্যমে বাহিত ও প্রচারিত। সৃষ্টিকর্তাকে ভক্তি ও ধর্মানুষ্ঠান নির্ভর আচার-আচরণ ও প্রথাসমূহের প্রতি বিশ্বাস নির্ভর আনুগত্য; যা সাধারণত আধ্যাত্মিক ব্যাপারে দৃঢ় বিশ্বাস এর সাথে সম্পর্কযুক্ত এবং বিশেষ পূর্বপুরুষ হতে প্রাপ্ত ঐতিহ্য, জ্ঞান এবং প্রজ্ঞা, রীতিনীতি ও প্রথাকে মানা এবং সে অনুসারে মানব জীবন পরিচালনাকে বোঝায়। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মেরই নিজস্ব আচার, রীতিনীতি রয়েছে। যা স্ব-স্ব ধর্মের অনুসারিগণ পবিত্র মনে করে পালন করে ও মেনে চলে। কোনো ধর্মই অনৈতিক কিছু সমর্থন করে না। বরং প্রত্যেক ধর্মই সদা সত্য কথা বলা, অন্যের ক্ষতি না করা, সম্ভব হলে উপকার করা, বাবা-মায়ের সেবা করা, বয়স্কদের সম্মান করা, নিজ দেশকে ভালোবাসা এবং প্রয়োজনে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা প্রভৃতি নৈতিক শিক্ষা প্রদান করে। এ নৈতিকতা মানুষের মধ্যে এক ধরনের মূল্যবোধের জন্ম দেয়। সমাজে বসবাসরত মানুষের এ নৈতিক মূল্যবোধের আবেদন সর্বজনীন। পরিশেষে আমি মনে করি, আইনের অন্যতম উৎস ধর্ম মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।

7 views

Related Questions