1 Answers

হ্যাঁ, আমি মনে করি, দুটি দৃশ্যকল্পেই আইনের শাসনের প্রতিফলন লক্ষণীয়।
আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান- এর অর্থ হলো ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলেই সমান। আইনের মাধ্যমে কেউ বাড়তি সুবিধা পাবে না। সকলের জন্য আইন একইভাবে প্রযোজ্য হবে। দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়, মায়ের মৃত্যুর পর দুই বোন মিতু ও সেতু মামাদের কাছে নানার সম্পত্তিতে মায়ের অংশ দাবি করেন। মামারা তাদেরকে মায়ের সম্পত্তির অংশবিশেষ দিতে চাইলে তারা আদালতে মামলা করেন এবং আদালতের রায়ের মাধ্যমে তাদের সঠিক অংশ বুঝে পান। এ ঘটনায় আইনের শাসনের উপস্থিতি প্রকাশ পেয়েছে। আইনের শাসনের উপস্থিতির কারণেই মিতু ও সেতু তাদের সম্পত্তির সঠিক অংশ লাভে সক্ষম হয়েছেন।
অন্যদিকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, 'ক' শিল্প এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চলছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারকে ধরে জেলখানায় পাঠায়। মাদক আইনে বিচারের মাধ্যমে তাদের শাস্তি হয়। এ ঘটনায়ও আইনের শাসনের বিষয়টি লক্ষ করা যায়। কেননা আইনের শাসন বিদ্যমান থাকার কারণেই প্রভাবশালীদের বাড়তি কোনো সুযোগ প্রদান করা হয়নি।
তাই বলা যায়, দুটি দৃশ্যকল্পেই আইনের শাসনের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions