1 Answers
"সততাই সর্বোৎকৃষ্ট পন্থা” এ উক্তিটি প্রজিত বিশ্বাসের জীবনে পুরাপুরিই প্রতিফলিত হয়েছে।
সততা একটি মহৎ গুণ। মিথ্যার আশ্রয় নিলে তার ফলাফল ভালো হয় না। আমরা উদ্দীপকের দিকে তাকালে দেখতে পাই প্রজিত বিশ্বাস অনেক ছোটবেলা থেকেই অন্যের দোকানে ম্যানেজারি করেন। প্রতিদিন তাকে প্রচুর টাকাপয়সা লেনদেন করতে হয়। দোকান মালিক সরল বিশ্বাসে তাকে ক্যাশের দায়িত্ব দিয়েছে। কিন্তু দরিদ্রতা সত্ত্বেও তিনি কোনোদিন সেই বিশ্বাসের অমর্যাদা করেননি। কোনোদিন নিজ খরচের জন্য ক্যাশ থেকে টাকা চুরি করেননি। অথচ তিনি চাইলে খুব সহজেই টাকা চুরি করে নিজের দরিদ্রতা ঘোচাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি জানতেন চুরি করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, সততাই ধর্ম, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অর্থাৎ তিনি সততাকে তার জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে গ্রহণ করেছেন।