1 Answers
বিশাখা ছিলেন ধনঞ্জয় ও সুমনা দেবীর কন্যা। তিনি ত্যাগের আদর্শে বলীয়ান ছিলেন। বুদ্ধ ও ভিক্ষুসঙ্ঘের সেবার মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। পূর্বারাম বিহার নির্মাণে তিনি আঠারো কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করেছিলেন। বিশাখা শ্বশুরালয়ে যাওয়ার পর বিশাখার শ্বশুর বিশাখাকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করেন। কারণ তিনি ছিলেন কিছু ভ্রান্তধারার অনুসারীর ভক্ত। কিন্তু বিশাখা নিজের আদর্শে বলীয়ান থেকে এক সময় মিগার শ্রেষ্ঠীর ভুল ভাঙাতে সমর্থ হন। এক্ষেত্রে ত্যাগ স্বীকার করার মাধ্যমে তাঁর মহিমার পরিচয় ফুটে ওঠে। অর্থাৎ তাঁর মাহাত্ম্যের বিষয়টি এখানে প্রকাশ পায়। বিশাখার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর ত্যাগী মনোভাবের পরিচয় পাওয়া যায়, যার কারণে বৌদ্ধধর্মের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ত্যাগই মানুষকে মহান করে তোলে। তাই বলা যায়, জীবনে ভোেগ নয়, ত্যাগেই মাহাত্ম্য।